বিজ্ঞাপন

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ অনুুষ্ঠিত

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ অনুুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এছাড়া বক্তব্য দেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল লতিফ, অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ আব্রাহাম, রায়হান ইউসুফ ও সিরাজুন মুনিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ইফতেখার আহমেদ তানভীর ও নূসরাত জাহান মুশফিকা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কর্ম ও সাফল্যের মাধ্যমে দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে নবীন শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

এজেডআর/এমটিআই

বিজ্ঞাপন