বিজ্ঞাপন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে নানা কর্মসূচি

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে নানা কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১২ ভাদ্র ১৪৩৩ সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। পরে সকাল ৬টা ৪৫ মিনিটে সেখান থেকে শোভাযাত্রা করে জাতীয় কবির সমাধিতে যাওয়া হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

এরপর কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

এ ছাড়া জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ ভাদ্র বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় কোরানখানির আয়োজন করা হয়েছে।

এজেডআর/এনএফ