বিজ্ঞাপন

ঢাবির জহুরুল হক হলে ‘কল ডিরেক্টরি’ বোর্ড স্থাপন

ঢাবির জহুরুল হক হলে ‘কল ডিরেক্টরি’ বোর্ড স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধার্থে ‘কল ডিরেক্টরি’ বোর্ড স্থাপন করা হয়েছে। ঢাবির কোনো হলে এই প্রথম এমন কোনো উদ্যোগ নেওয়া হলো।  

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জহুরুল হক হল সংসদের কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ আল মাহমুদের উদ্যোগে হলের প্রবেশপথসহ ২০টি জায়গায় এই বোর্ড স্থাপন করা হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল আমিন এর উদ্বোধন করেন।

স্থাপিত এই ডিরেক্টরি বোর্ডে হলের প্রাধ্যক্ষ, ১৪ জন হাউজ টিউটর এবং গুরুত্বপূর্ণ অফিস কর্মকর্তাদের যোগাযোগ নম্বর যুক্ত করা হয়েছে। পাশাপাশি জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবক, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারমিস্ত্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের যোগাযোগ নম্বরও এতে সংযোজন করা হয়েছে।

আব্দুল আহাদ আল মাহমুদ বলেন, শিক্ষার্থীরা যেন জরুরি প্রয়োজনে হল প্রশাসন ও সংশ্লিষ্ট সেবাদাতাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই কল ডিরেক্টরি বোর্ডটি স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে জহুরুল হক হলেই প্রথম এ ধরনের কল ডিরেক্টরি বোর্ড স্থাপন করা হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিন উপকৃত হবেন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণে সংশ্লিষ্টদের সাথে সহজে যোগাযোগ করতে পারবেন।

এজেডআর/এনএফ