শিল্পখাতের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা বিকাশে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন বলে মত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত ‘শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত দেন। আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সহযোগিতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হোসনে আরা আলি ও রাশেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এমসিসিআই প্রেসিডেন্ট কামরান টি. রহমান, মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এবং অতিরিক্ত মহাসচিব মো. সাইদুল ইসলাম।
শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে ছিলেন— ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নির্বাহী পরিচালক মীর শরীফ আহাম্মদ, আকিজবশির গ্রুপের গ্রুপ এইচআর, এডমিন ও কমপ্লায়েন্স বিভাগের পরিচালক দিলরুবা শারমিন খান, কনভেয়ার গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ, পিএইচপি অটোমোবাইলস ও পিএইচপি মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক তাসীর করিম, বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী।
এ ছাড়া, অংশ নেন আইইউবির কোষাধ্যক্ষ মো. ওয়াছিম জাব্বার, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ, স্কুল অফ ল’য়ের প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান, স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেত, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন ড. হাবীব বীন মুজাফফার, আইকিউএসিয়ের পরিচালক ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার কবির, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোস্তফা হাবিব চৌধুরী, গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের প্রধান ড. মো. শানাওয়েজ হোসাইন, আইন বিভাগের প্রধান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার আসিফ পারভেজ, ক্যারিয়ার গাইডেন্স এবং প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস বিভাগের পরিচালক মোহাম্মদ মনজুরুল হক খান।
আলোচনায় শিল্পের চাহিদাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন, হাতে-কলমে শিক্ষা, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচির সুযোগ বৃদ্ধি, শিল্পখাতের মাধ্যমে প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং নিয়োগদাতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসএএস
