বিজ্ঞাপন

প্রযুক্তিনির্ভর সমাধানে প্রধানমন্ত্রীর আগ্রহ

শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান

শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের মধ্যে স্থান পেয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি বাস্তবমুখী সমাধান। এসব প্রকল্প অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিক্স এবং স্মার্ট অটোমেশনে এআই ও আইওটি-এর কার্যকর প্রয়োগ দেখায়।

মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় উদ্ভাবন বাস্তবায়ন, বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। উদ্যোক্তা ও গবেষকদের পাশে সরকারের থাকার আশ্বাস দিয়ে তিনি ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সমাধান সম্পর্কে অবহিত হন।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ড্যাফোডিল গ্রুপের তৈরি বিভিন্ন এআই-ভিত্তিক সমাধান তুলে ধরেন। তিনি দেখান, কীভাবে এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার করছে। 

ড. মো. সবুর খান বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে এবং তাদের গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য ও বাজারোপযোগী সমাধানে রূপ দিতে হবে। প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের এআই-ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।

নির্বাচিত উদ্ভাবনগুলো হলো ডুয়াল-মোড এফআর ভেহিকল, হোমপিটাল নেক্সাস, পিকোবট, প্যাভ অ্যানালিটিক্স, আইওটি স্মার্ট অটোমেশন এবং দ্য আর্বোর ভয়েস ফর মাদার্স। পাশাপাশি এআই প্রফেসর, স্টুডেন্ট থ্রি-সিক্সটি, অ্যালুমনাই থ্রি-সিক্সটি, পারফেক্ট এইচআর, লিডারশিপ ওএস ও রেজিস্ট্রার ওএস-এর মাধ্যমে শিক্ষা, মানবসম্পদ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এআই গ্রহণের ব্যবহারিক মডেল প্রদর্শন করা হয়। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ড্যাফোডিল গ্রুপের তৈরি বিভিন্ন এআই-ভিত্তিক সমাধান তুলে ধরেন। 

তিনি দেখান, কীভাবে এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার করছে। 

ড. মো. সবুর খান বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে এবং তাদের গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য ও বাজারোপযোগী সমাধানে রূপ দিতে হবে। প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের এআই-ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।

আরএফ