বিজ্ঞাপন

ইবির পঞ্চম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে

ইবির পঞ্চম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে

দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইবি উপাচার্য ড. এ কে মতিনুর রহমান সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

সাক্ষাৎ শেষে ইবি উপাচার্য ড. এ কে মতিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হবে।  

এ বিষয়ে ইবি উপাচার্য  অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপ্রতির সঙ্গে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ১,২,৩ তারিখের মধ্যে তিনি যেকোনো একটি তারিখ নির্ধারণ করবেন। ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

মাওয়াজুর রহমান/আরএআর