বিজ্ঞাপন

রাবির ভর্তিযুদ্ধ শুরু

অ+
অ-
রাবির ভর্তিযুদ্ধ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সি ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনটি শিফটের মধ্যে সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের অন্তত ১৫ হাজার ভর্তিচ্ছু  পরীক্ষায় অংশ নিয়েছে। তিন শিফটে ৪৫ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিবে। 

Dhaka Post

এদিকে সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী আর অবিভাবকদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস।

 প্রথম ধাপে শুরু হওয়া এক ঘণ্টার পরীক্ষা শেষ হয়েছে সকাল সাড়ে ১০টায়। যেখানে বিজ্ঞান গ্রুপ-১ এর ১০০০১ থেকে ২৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেয়। একই সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছেন নন-বিজ্ঞান গ্রুপ-১ এর ৭০০০১ থেকে ৭১৬১৬ রোলধারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ ছাড়া ‘সি’ ইউনিটের দ্বিতীয় ধাপের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন বিজ্ঞানের গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৪৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা। তৃতীয় ধাপে পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এ ধাপে বিজ্ঞানের গ্রুপ-৩ এর ৫০০০১ থেকে ৬৪১৯২ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন।

Dhaka Post

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সবকিছু এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। জালিয়াতি ঠেকাতে কয়েক বছর ধরে আমাদের যে প্রস্তুতি ছিল, এ বছরও সেই প্রস্তুতি রয়েছে।

এ বছর ৪ হাজার ১৭৩ আসনের বিপরীতে ১ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

এসপি