• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
১৭ অক্টোবর ২০২১, ২২:২১
অ+
অ-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদবিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে জাবি ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। এর সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশীদের ১০ কর্ম দিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

Dhaka Post

সংবাদবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘জীবনবৃত্তান্ত জমা দিতে হবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি, উপ-তথ্যপ্রযুক্তি সম্পাদক এহসান পিয়াল ও সহসম্পাদক ফারজানা ইয়াসমিন রাখির কাছে।’

বিজ্ঞাপন

লেখক ভট্টাচার্য বলেন, জাবি ছাত্রলীগের শীর্ষ পদের নেতারা ক্যাম্পাস ছেড়ে দিয়েছেন। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা জাবি ছাত্রলীগের কমিটি নিয়ে কাজ করতে পারিনি। যেহেতু ক্যাম্পাস স্বাভাবিক হচ্ছে তাই ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে আজকে কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত নতুন কমিটি দেওয়া হবে।

২০১৬ সালের ২৭ ডিসেম্বর ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী জুয়েল রানাকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের এসএম আবু সুফিয়ান চঞ্চলকে সম্পাদক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

মো. আলকামা/এমএসআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি ছাত্রশিবিরের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবি ছাত্রশিবিরের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবিতে ছাত্রীকে সাইবার বুলিং, ছাত্র বহিষ্কার

জাবিতে ছাত্রীকে সাইবার বুলিং, ছাত্র বহিষ্কার

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়