• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম মাদরাসা ছাত্র জাকারিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
২ নভেম্বর ২০২১, ১৩:৩৬
অ+
অ-
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম মাদরাসা ছাত্র জাকারিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টা ৩০ মিনিটের সময় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পরীক্ষায় ৪৭ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩.১১ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছেন।

এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। তার প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক ৫। দাখিল ও আলিমের ফলসহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক ৫। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

এছাড়া দ্বিতীয় হয়েছেন চাঁদপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার। তার প্রাপ্ত নাম্বার ৭৫ দশমিক ৫। এসএসসি ও এইচএসসিসহ মোট নাম্বার ৯৫ দশমিক ৫। তৃতীয় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান। তার প্রাপ্ত নাম্বার ৭৪ দশমিক ৭৫। এইচএসসি ও এসএসসিসহ মোট প্রাপ্ত নাম্বার ৯৪ দশমিক ৭৫।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

এছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU Kha <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে (send) ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। বিষয় পছন্দক্রম ফরম পূরণের তারিখ-পাস (মেধাক্রম ১-২৩৭৮) শিক্ষার্থীদের ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

এছাড়া ফল নিরীক্ষণের জন্য ফি দেওয়া সাপেক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এ সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘বিষয় নির্বাচন’ করার একটি ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

এইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র