• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটিতে অমর একুশে পালিত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২
অ+
অ-
গ্রিন ইউনিভার্সিটিতে অমর একুশে পালিত

কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ‘আঞ্চলিক ভাষার লড়াই’ শীর্ষক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। 

বিজ্ঞাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করে গ্রিন ইউনিভার্সিটি। 

এতে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক ড. নির্মল কান্তি চক্রবর্তী প্রধান অতিথি এবং একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

আলোচনায় যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নির্মল কান্তি চক্রবর্তী বলেন, নিজের ভাষাকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমরা বাংলার চেয়ে ইংরেজিকেই বেশি পছন্দ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্রের দেশে কেন এটা হবে? 

তিনি বলেন, ভাষা আন্দোলন ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়গুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

dhakapost

বিশেষ অতিথির বক্তব্যে আফজাল হোসেন বলেন, মাতৃভাষার জন্য বাঙালি জীবন দিলেও এ ভাষা সংরক্ষণ এবং সর্বস্তরে ব্যবহার নিশ্চিতে কোনো উদ্যোগ নেই। একুশে ফেব্রুয়ারি এলে মহাসমারোহে দিনটি উদযাপন করা হয়। কিন্তু বাকি ৩৬৪টি দিন ভাষা নিয়ে কোনো চিন্তা আমাদের নেই। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলা ভাষা আজ আমরা যেমন-তেমনভাবে ব্যবহার করছি। যে ভাষার জন্য প্রাণ দিতে হলো, সেই ভাষা নিয়ে কেন এত অবহেলা, তা নিয়ে আমাদের ভাবতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ অন্যতম রাষ্ট্র, যেখানে আগে ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপর দেশ এসেছে এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ হয়েছে। এখানেই একুশের মূল চেতনা নিহিত।

সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 
আরএইচ/জেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রিন ইউনিভার্সিটিএকুশে ফেব্রুয়ারি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেইজিংয়ে যথাযথ মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বেইজিংয়ে যথাযথ মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উজবেকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উজবেকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত