বিজ্ঞাপন

বাজারে আগুন লাগার কথা শুনে দোকানির মৃত্যু

বাজারে আগুন লাগার কথা শুনে দোকানির মৃত্যু

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আগুন লাগার খবর শুনে রিংকু (৪০) নামের এক দোকানি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১১টায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, রিংকু তার দোকানে আগুন লাগার খবর শুনে ছুটে আসার চেষ্টা করে। সম্ভবত তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে এখনো কাজ করছে। একটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যে অন্যটিও নিয়ন্ত্রণে আসবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

হাসিব আল আমিন/ওএফ