• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, ফেরি দিয়ে পারাপার

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
২৭ জুন ২০২২, ১১:০০
অ+
অ-
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, ফেরি দিয়ে পারাপার

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও সোমবার (২৭ জুন) সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালে কিছু মোটরসাইকেল আরোহী টোল প্লাজায় জড়ো হয়। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে একটি ফেরিতে করে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়।   

এর আগে রোববার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় সেতু বিভাগ সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।

ব. ম. শামীম/এসপি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পদ্মা সেতুফেরি পারাপারমোটরসাইকেল চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ