বিজ্ঞাপন

ভোটগ্রহণ শেষে পুলিশের ওপর হামলা

অ+
অ-

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এ হামলার ঘটনা ঘটে।

dhakapost

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই দীপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজিব। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেন মেডিকেল অফিসার ডা. মারজান।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঢাকা পোস্টকে বলেন, পুলিশের ওপর হামলা করে কেউ রেহাই পাবে না। হামলাকারীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।  

বিজ্ঞাপন

আরএআর