বিজ্ঞাপন

নৌকাবাইচ দেখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে শিশুসহ নিখোঁজ ২

অ+
অ-
নৌকাবাইচ দেখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে শিশুসহ নিখোঁজ ২

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌ-দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ দুজন হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। কিন্তু নিখোঁজ দুইজনের সন্ধান পাওয়া যায়নি। রাত বেশি হওয়ার উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে নৌকাবাইচে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ, হোসেনপুর থানার ওসি মাসুদ আলম প্রমুখ।

এসকে রাসেল/এসকেডি

বিজ্ঞাপন