বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অ+
অ-
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আয়ান (২) ও মারিয়া আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম ও উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ ঘটে।

বিজ্ঞাপন

আয়ান সোনাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া চরআবাবিল গ্রামের কৃষক রেজাউল করিমের মেয়ে।

আয়ানোর বাবা আলমগীর হোসেন জানান, ভোরেই সবার ঘুম ভাঙে। সকাল ৭টার দিকে আয়ান উঠানে খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। উঠানের পাশেই বাড়ির পুকুর। খেলতে গিয়ে একপর্যায়ে আয়ান পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। দ্রুত আয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারিয়ার বাবা রেজাউল করিম জানান, সকালেই তিনি ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় মারিয়া তার পাশেই খেলছিল। হঠাৎ করে মারিয়াকে দেখা যাচ্ছিল না। স্বজনরা তাকে বাড়ির আশপাশে খুঁজেছে কিন্তু পাননি। খবর পেয়ে তিনিও বাড়িতে চলে আসেন। একপর্যায়ে মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত মারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাগুলো দুঃখজনক। তবে কেউ আমাদেরকে ঘটনাগুলো জানায়নি।

হাসান মাহমুদ শাকিল/আরএআর

বিজ্ঞাপন