বিজ্ঞাপন

সিলেটে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত

সিলেটে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ বলেন- কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিভিন্ন আলামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করছি।

নিহত আফম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং সিলেট ল’ কলেজের সাবেক জিএস ছিলেন।

মাসুদ আহমদ রনি/এমজেইউ

 

বিজ্ঞাপন