বিজ্ঞাপন

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর 

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর 

আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে খাগড়াছড়িতে আর্জেটিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম দীপেন ত্রিপুরা (১৯)। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

দীপেন একই এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীপেন বাঁশে আর্জেটিনার পতাকা লাগিয়ে গাছে উঠে। কিন্তু বাঁশটি কাঁচা হওয়ায় পাশের বৈদ্যুতিক পোল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

জাফর সবুজ/আরকে