• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা
কুমিল্লায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু

তিনি হৃদরোগী ছিলেন, আর্জেন্টিনার হারের সাথে সম্পর্ক নেই : পরিবার

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
২২ নভেম্বর ২০২২, ২২:১৪
অ+
অ-
তিনি হৃদরোগী ছিলেন, আর্জেন্টিনার হারের সাথে সম্পর্ক নেই : পরিবার

কুমিল্লায় হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার হোসেন কাকন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিজ্ঞাপন

কাকনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়ে। বলা হয়, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিতে থাকেন স্থানীয় অনেকে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান দৈনিক সমকালের বুড়িচং উপজেলা প্রতিনিধি জাকির হোসেন। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, শিকারপুর আমাদের পাশের গ্রাম। খবর শুনে দ্রুত আমি ঘটনাস্থলে যাই এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি। কাকনের পরিবার আমাকে জানিয়েছে, তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার আবার হার্ট অ্যাটাক হয়। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাকন খেলাধুলার প্রতি তেমন আগ্রহী ছিলেন না। তিনি খেলা দেখছিলেন ঠিক। তবে তার হৃদরোগ তো আগে থেকেই ছিল। 

সাংবাদিক জাকির বলেন, একটা মৃত মানুষকে নিয়ে ঠাট্টা করে গুজব ছড়ানো দুঃখজনক। আমাদের সবার এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। 

বিজ্ঞাপন

কাকনের চাচাতো ভাই নেসার আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কাকন ভাই আগে থেকেই হার্টের রোগী ছিলেন। তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। আর্জেন্টিনা হেরে যাওয়ায় মারা গেছেন- এটা ঠিক নয়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঢাকা পোস্টকে বলেন, শিকারপুর এলাকায় একজন হার্টের রোগী মারা গেছেন শুনেছি। কিন্তু তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন কিংবা আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাক করেছেন, এমন কোনো তথ্য পাইনি। 

আরিফ আজগর/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু