বিজ্ঞাপন

ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। 

সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাকিব হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের বরাত দি‌য়ে জানান, সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিন বন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিব ও সুমনের। আর সিয়ামকে  গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

অভিজিৎ ঘোষ/এনএফ