বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে

টাঙ্গাইলের ভুঞাপু‌রে বালুবা‌হী ট্রা‌কের ধাক্কায় ইশরাক (২০) নামে এক ক‌লেজছাত্রের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় ইশরাকের বাবা আবু সাঈদ (৫০) ও সোলায়মান নামে আরও একজন আহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (১৫ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার জগৎপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইশরাক জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ী উপ‌জেলার থল গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে।

স্থানীয়রা জানান, স‌রিষাবা‌ড়ী থে‌কে টাঙ্গাইল যাওয়ার সময় জগৎপুরা এলাকায় বালুবা‌হী ট্রা‌কের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থ‌লেই ইশরাক মারা যান। এসময় আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়।

ইশরা‌কের স্বজনরা জানান, বাবার সঙ্গে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ভ‌র্তি হ‌তে যা‌চ্ছিলেন। 

অভি‌জিৎ ঘোষ/এমজেইউ

 

বিজ্ঞাপন