• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

জাফরুল্লাহর শূন্যস্থান পূরণে অনেক সময় লাগবে : কাদের সিদ্দিকী 

উপজোলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
১৪ এপ্রিল ২০২৩, ১৫:৫৩
অ+
অ-
জাফরুল্লাহর শূন্যস্থান পূরণে অনেক সময় লাগবে : কাদের সিদ্দিকী 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, কোনো স্থানই শূন্য থাকে না, এটাও হয়তো থাকবে না। কিন্তু অনেক সময় লাগবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের একজন চলে গেলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর যাওয়াটা কোনো দুঃখজনক নয়, বরং তার থাকাটাই দুঃখজনক ছিল।  

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, পরের ওপর নির্ভর করে তাকে অনেকটা সময় বাঁচতে হয়েছে। হুইল চেয়ারে থাকতে হয়েছে। তার চাইতে তার চলে যাওয়া অনেক ভালো।

তিনি বলেন, আমরা যদি তাকে সম্মান দেখাতে পারি, তার চিন্তা-চেতনা, তিনি যা করতে চেয়েছেন, যা করতে পারেননি, সেটার পাশে যদি দাঁড়াতে পারি, সেটাই হবে জাফরুল্লাহ চৌধুরীকে সবচেয়ে বেশি মনে করা।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, জাফরুল্লাহ চৌধুরী সত্যি একজন ভালো মানুষ ছিলেন। দল-মতের ঊর্ধ্বে ছিলেন। তিনি যা ভাবতেন, তাই বলার চেষ্টা করতেন। তিনি গরিব মানুষের ডাক্তার ছিলেন।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল ৩টায় নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়।

মাহিদুল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদডা জাফরুল্লাহ চৌধুরীমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী