• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১৫ হাজার বসতবাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, কক্সবাজার
২৩ মার্চ ২০২১, ০৯:৩১
অ+
অ-
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১৫ হাজার বসতবাড়ি পুড়ে ছাই
ভস্মীভূত রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আটটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রায় ১৫ হাজার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কয়েকটি ইউনিট সাত ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন। তিনি বলেন, প্রশাসনের কয়েক স্তরের কর্মকর্তারা ক্যাম্পে রয়েছি। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক হিসেবে প্রায় ১৫ হাজার ঘর পুড়ে গেছে। এসব ঘরে বসবাসরত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে রাখা হয়েছে।

Dhaka Post

এর আগে, ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া, রামু ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

জেলা প্রশাসক মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসনের সব স্তরের কর্মকর্তারা রয়েছি। তবে ঠিক কতজনের মরদেহ পাওয়া গেছে তা এখনো নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে আটটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ১৫ হাজার বসতঘর পুড়ে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

মুহিববুল্লাহ মুহিব/এসপি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু