• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

আনন্দমোহন কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 
২২ মে ২০২৩, ২১:৪৯
অ+
অ-
আনন্দমোহন কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত বিভাগ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দ মোহন কলেজের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতায় রসায়ন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। আনন্দ মোহন কলেজ ডিবেটিং ক্লাব প্রতিযোগিতাটির আয়োজন করে।

বিজ্ঞাপন

ডিবেটিং ক্লাব সূত্রে জানা যায়, গত ৬ মার্চ সরকারি আনন্দ মোহন কলেজের ২০টি বিভাগ নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস এটি উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় ২০ বিভাগের মধ্যে মোট ৪৩টি বির্তক অনুষ্ঠিত হয়।

সোমবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় রসায়ন বিভাগ ও গণিত বিভাগ। সংসদীয় পদ্ধতির এ বির্তকে রসায়ন বিভাগ সরকারি দলের ভূমিকায় এবং গণিত বিভাগ বিরোধী দলের ভূমিকায় অংশ নেয়। এতে গণিত বিভাগ বিজয়ী হয়। 

ফাইনালে গণিত বিভাগের হয়ে বিতর্ক করেন তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল মামুন, প্রথম বর্ষের সাকিবুল ইসলাম সিফাত ও মাহমুদুল হাসান টিটু। অন্যদিকে রসায়ন বিভাগের পক্ষে বিতর্ক করেন তৃতীয় বর্ষের মাশরিকি খান মাহিন, মৌমিতা পাল ও মো. নাজমুল হাসান। 

বিজ্ঞাপন

বির্তক প্রতিযোগিতায় স্পিকারের ভূমিকা পালন করেন আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজের ডিবেটিং ক্লাবের মডারেটর স্বপন কুমার দাস। তিনি জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ১০০ বিতার্কিককে সনদ প্রদান করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উবায়দুল হক/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

ফেনীতে প্রথম পর্যায়ে খনন-পুনঃখনন হবে ৭টি খাল

ফেনীতে প্রথম পর্যায়ে খনন-পুনঃখনন হবে ৭টি খাল

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক