সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী মনিরা বেগম। শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় মোট ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
আরও পড়ুন : চেয়ারম্যান বাবুকে ঢাকায় আনা হচ্ছে, র্যাবের ব্রিফিং সন্ধ্যায়
বিজ্ঞাপন
প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রাব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করেন। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন : পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম
পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আরকে
