• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

৪ কোটি টাকার হেরোইনসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
৩১ জুলাই ২০২৩, ০৮:৫৬
অ+
অ-
৪ কোটি টাকার হেরোইনসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

স্বামী-স্ত্রী দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তাদেরকে ধরতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ স্ত্রী ছাবেরা বেগম (৪০) আটক হলেও পালিয়ে যান স্বামী। 

বিজ্ঞাপন

আটক নারী ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি হেরোইন উদ্বার করেছে র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। 

রোববার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুজন পাড়ায় র‍্যাবের অভিযানে এসব হেরোইন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী  সুজন পাড়ার মহবুলের স্ত্রী ছাবেরা বেগম। এ ঘটনায় তার স্বামী মো. মহবুল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। 

সোমবার (৩১ জুলাই) সকালে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪ কেজি হেরোইন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। 

বিজ্ঞাপন

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃত ছাবেরা বেগমের স্বামী মহবুলকে পলাতক আসামি দেখানো হয়েছে বলে জানায় র‍্যাব। 

জাহাঙ্গীর আলম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার