• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইল অব শহর

জেলা প্রতিনিধি, বাগেরহাট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০
অ+
অ-
কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইল অব শহর

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইল অব শহর নামক একটি বাণিজ্যিক জাহাজ। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে ওই বাণিজ্যিক জাহাজটি। ইতোমধ্যে জাহাজের কয়লা খালাস শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ১৫ আগস্ট ইন্দোনেশিয়া বন্দর থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। পরে জাহাজটি চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। অবশিষ্ট ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বলেন, সকালে নোঙ্গর করা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে লাইটার জাহাজে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

এর আগে গেল ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি জেইন'।  

বিজ্ঞাপন

শেখ আবু তালেব/আরকে  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান