বিজ্ঞাপন

টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই এনজিওকর্মীর

টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই এনজিওকর্মীর

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সে‌প্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুরা থানাধীন মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ী উপজেলার হাতীবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রশিকায় চাকরি করতেন।

ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান দড়িরামপুর এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে। কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অভ‌িজিৎ ঘোষ/এমজেইউ