• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো সেই জোনায়েদের

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০১
অ+
অ-
বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো সেই জোনায়েদের
জোনায়েদ মোল্লা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই কুয়েতগামী বিমানে উঠে আলোচনায় আসা শিশু জোনায়েদ মোল্লার (১২) স্বপ্ন পূরণ হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় জোনায়েদ মোল্লা ও তার চাচা ইউসুফ মোল্লা। এরপর তাদেরকে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন : পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই প্লেনে উঠে গেল শিশু, শাহজালালে তোলপাড়

জোনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

জোনায়েদ বলে, নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠতে পারলেও বিমানে চড়ার স্বপ্নটি থেকে ছিল। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন। তারা আমাকে ঢাকা থেকে কক্সবাজারে বিমানে করে নিয়ে এসেছে। আমার খুবই ভালো লাগছে। এজন্য আমি ওয়ালটনের প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন : যেভাবে পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই বিমানে উঠে বসে জোনায়েদ

জোনায়েদের চাচা ইউসুফ মোল্লা বলেন, আমার ভাতিজার কারণে আমিও জীবনে প্রথম বিমানে চড়তে পারলাম। ওয়ালটন আমাদেরকে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসলো। আমার ভাতিজা জোনায়েদের স্বপ্ন পূরণ হলো। সেটা ছাড়াও তার কারণে যে নিরাপত্তাকর্মীদের চাকরি চলে গেল, তাদের চাকরি যেন তারা ফিরে পায়। সরকারের কাছে এই আবেদন জানাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন : কুয়েতগামী বিমানে ওঠা সেই শিশু এখন শিকলবন্দি

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বিমানে ঢাকা থেকে কক্সবাজার ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে তার।

ওয়ালটন প্লাজার প্রতিনিধি তারেকুর রহমান বলেন, ওয়ালটন প্লাজা সব সময় স্বপ্নবাজদের পাশে থাকে। ছোট্ট শিশু বিমানে চড়ার জন্য নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বিমানে উঠলেও চড়তে পারেনি। তার আক্ষেপের বিষয়টি ওয়ালটন প্লাজার নজরে আসলে সেই শিশুটির স্বপ্ন পূরণের জন্য বিমান যোগে ঢাকা থেকে কক্সবাজারে নিয়ে আসা হয় তাকে।

কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তায় দায়িত্বে থাকা ৮ আমর্ড পুলিশের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর বলেন, দুপুর ১টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে শিশু জোনায়েদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে ওয়ালটন গ্রুপের প্রধিনিধিরা রিসিভ করেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছিল ।

আরও পড়ুন : পাইলট হতে চায় বিমানে ওঠা সেই জুনায়েদ

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠে পড়েছিল শিশু জোনায়েদ মোল্লা। পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই ১৪টি নিরাপত্তা স্তর ফাঁকি দিয়ে কুয়েতগামী বিমানে উঠে প্রায় ঘণ্টাখানেক বসে থাকে জোনায়েদ। কেবিন ক্রু তাকে সিটে বসতে দিলেও পরে তার কাছে পাসপোর্ট-ভিসা না পেয়ে নিরাপত্তাকর্মীরা তাকে বিমান থেকে নামিয়ে পুলিশে সোপর্দ করে। এনিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ঢেলে সাজানো হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা।

সাইদুল ফরহাদ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবরএভিয়েশনকক্সবাজার বিমানবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর