• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ

খেলা নয়, এবার ফাটাফাটি হবে : শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ০৫:১১
অ+
অ-
খেলা নয়, এবার ফাটাফাটি হবে : শামীম ওসমান

সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘খেলা’ তো বটেই— এবার ‘ফাটাফাটির’ জন্যও প্রস্তুত আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের এক সভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সাংসদ বলেন, ‘এদেশের জন্য আপনার আমার বাবা মা রক্ত দিয়েছে। সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে। পূজার পরে একটা থাবা দেব নারায়ণগঞ্জ থেকে, এক থাবায় ঢাকা শহর খালি করে দেব। কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সাথে এপয়েন্টমেন্ট নিয়েছি। খেলা না, এবার ফাটাফাটি হবে।’

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় ষড়যন্ত্র আগে হয়নি, ভবিষ্যতেও হবেও না। শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন সে ভাষায় আর কোন নেতা কথা বলার সাহস করতে পারছেন না। পার্লামেন্টে আপনারা শুনেছেন নেত্রীর কথা। যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা দেশের সবচেয়ে বড় শক্তি। আমেরিকা কী ছেড়ে কথা বলবে? দলের ভেতর মোশতাক আছে, নারায়ণগঞ্জেও আছে।’

তিনি আরো বলেন, ‘আমি (আওয়ামী লীগ হাইকমান্ডকে) চিঠি লিখে বলেছিলাম—আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না। আমি সব খবর পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগুচ্ছে আর ওরাও জানে আমি কোনদিক দিয়ে এগুচ্ছি। ঝড়ের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে আমরা তোদের চেয়ে বড় ঝড়। মরণ কামড় আসবে পূজার মধ্যে ও পরে। ১০/১২ দিনে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে। ওরা চেষ্টা করবে কিন্তু পারবে না। কারন শয়তান কখনও মানুষের সাথে পারে না।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন এমপি  শামীম ওসমান, নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মারুফুল ইসলাম ঝলক, সোহাগ রনি, বাবুল ওমর বাবু, মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

প্রতিনিধি/ এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

কিশোরগঞ্জে সাংবাদিক আটক

কিশোরগঞ্জে সাংবাদিক আটক

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের