• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে পুলিশ-ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
২৩ অক্টোবর ২০২৩, ১৬:৪৯
অ+
অ-
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে পুলিশ-ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। এতে অনেকে হতাহত হয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কতজন নিহত বা আহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনাআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪