• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

পূজার ছুটি কাটাতে দৌড়ে ওঠেন ট্রেনে, ফিরলেন লাশ হয়ে

তন্ময় সাহা, ভৈরব থেকে
২৪ অক্টোবর ২০২৩, ১১:২৯
অ+
অ-
পূজার ছুটি কাটাতে দৌড়ে ওঠেন ট্রেনে, ফিরলেন লাশ হয়ে
জালাল আহমেদ

দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভৈরবে অফিস শেষে ঢাকার দক্ষিণখান এলাকায় নিজ বাসায় যাওয়ার জন্য এগারসিন্দুর ট্রেনে করে রওনা হন জালাল আহমেদ (৩০)। পথে ট্রেন দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। নিহত জালাল কুমিল্লা জেলার আব্দুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

নিহত জালাল আহমেদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের ক্যাশিয়ারের পদে কর্মরত ছিলেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে যখন ভৈরব স্টেশন থেকে ঢাকামুখী ট্রেনটি ছেড়ে যায় ঠিক তখনই চট্রগ্রামমুখী একটি কার্গো ট্রেনের ইঞ্জিনের বগি এগারসিন্ধুর ট্রেনের শেষের দুটি বগিকে ধাক্কা দিলে রেললাইন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ট্রেনটিতে থাকা ১৭ জন যাত্রীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও দেড় শতাধিক যাত্রী গুরুতর আহত হন।

ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা ঢাকা পোস্টকে বলেন, জালালের গ্রামের বাড়ি কুমিল্লাতে তবে তারা ঢাকাতেই থাকেন। তিনি প্রতি শনিবারে এসে বৃহস্পতিবার ঢাকায় চলে যেতেন। গতকাল দুর্গাপূজার ছুটি থাকায় তিনি দৌড়ে গিয়ে কোনো রকমে গাড়ির শেষের বগিতে উঠেন। তার ঠিক ১০ মিনিট আগে তার স্ত্রীর সঙ্গে কথাও হয়। দুর্ঘটনার পর থেকে তার মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে না পাওয়ায় আমরা ও তার পরিবারের লোকজন ভৈরব হাসপাতালে যোগাযোগ করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। তার পরিবারের পক্ষে তার দুই ভাই ও স্ত্রীর অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুট্রেন দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন