• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

হঠাৎ সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
২৬ নভেম্বর ২০২৩, ০২:১০
অ+
অ-
হঠাৎ সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা

হঠাৎ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) রাত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সাকিব আল হাসান আগামী সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে মাগুরার দুটি আসনসহ তিনটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন। মাগুরার কোনো আসনে তিনি মনোনয়ন পাচ্ছেন কি না, এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই সাকিবের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে ঘুরে গেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকেই আলোচনায় সাকিব আল হাসান। তারা জানান, আগে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগে পুলিশি পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন

ফেরদৌস ও সাকিবের হাতে নৌকার বৈঠা ওঠার গুঞ্জন
ক্রিকেটার সাকিবের রাজনীতি প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করলেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।’

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কলিমুল্লাহ বলেন, ‘পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশি পাহারার বিশেষ কোনো কারণ নেই।’

মোহাম্মদ মিলন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানপুলিশনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি