• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন শওকত মাহমুদ

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
২৭ নভেম্বর ২০২৩, ১৬:৩৮
অ+
অ-
কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন শওকত মাহমুদ
শওকত মাহমুদ

বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন শওকত মাহমুদ। 

বিজ্ঞাপন

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন শওকত মাহমুদ নিজেই। তিনি বলেন, কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছি। পরিবেশ পরিস্থিতি বুঝে তা জমা দেব। নির্বাচন করার ইচ্ছে আছে। জমা দেওয়ার আরও দুদিন সময় আছে। পরিবেশ ভালো মনে হলে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনে অংশ নেব।

চলতি বছরের ২৩ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়। ওই দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দলের নেতৃত্ব তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় শওকত মাহমুদকে। 

আরিফ আজগর/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী