• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

নির্বাচনে বৈশ্বিক কোনো চাপ নেই : ইসি আলমগীর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
২৮ নভেম্বর ২০২৩, ১৮:০৩
অ+
অ-
নির্বাচনে বৈশ্বিক কোনো চাপ নেই : ইসি আলমগীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈশ্বিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, তারা আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি কেমন, আমরা আমাদের প্রস্তুতি তাদেরকে জানিয়েছি। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, যে সমস্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত নির্বাচনে আসেনি, তারা যদি আসতে চায় তাহলে ৩০ নভেম্বরের আগে কমিশনকে জানাতে হবে। নির্বাচন নিয়ে সংবিধান অনুযায়ী যখন যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই। নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। 

নির্বাচনে গণমাধ্যমের জন্য নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নীতিমালা সাংবাদিকবান্ধব নীতিমালা। নির্বাচনে গণমাধ্যমের কাছে আমরা সহযোগিতা আশা করব, গণমাধ্যমকেও আমরা সহযোগিতা করব। গণমাধ্যমের অধিকারের ওপর নির্বাচন কমিশন বাধা সৃষ্টি করবে না, আশা করি আপনারাও আমাদের কাজে বাধা সৃষ্টি করবেন না। 

বিজ্ঞাপন

গত নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল, এবারের নির্বাচনে কেমন হবে- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, যার কারণে ভোটাররা উৎসবের সঙ্গে ভোটকেন্দ্রে আসবেন। এছাড়াও আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করব, তারা যেন তাদের নেতাকর্মীদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করেন। 

সাইফুল ইসলাম সাইফ রুদাদ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস