বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

অ+
অ-
সোনারগাঁয়ে ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম।

জানা যায়, মহাসড়কে চলন্ত অবস্থায় ট্রাকটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে আহত হন হেলপার সায়মন। পরে তাকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দগ্ধ হেলপারকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছে।

ওসি মাহবুব আলম সুমন ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়৷ এসময় হেলপারের হাত পুড়ে যায়৷ জড়িতদের শনাক্তে কাজ চলছে। 

শিপন সিকদার/এমএসএ