• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ

তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কেনায় বিএনপি নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, নওগাঁ 
৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
অ+
অ-
তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কেনায় বিএনপি নেতাকে বহিষ্কার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কেনায় নওগাঁর পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান মন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অব্যাহতিপত্র থেকে এ তথ্য জানা যায়।

গত ২২ নভেম্বর মতিউর রহমান নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসন থেকে নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কেনেন। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

‘অবমূল্যায়ন’ করায় নির্বাচনে অংশ নেবেন না রওশন এরশাদ
২৮০ আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল বিএনপি

বিজ্ঞাপন

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত মতিউর রহমান মন্টু বলেন, তৃণমূল বিএনপির হয়ে নির্বাচন করার ইচ্ছে ছিলো। তাই মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। তবে তারা আমাকে মনোনয়ন দেয়নি। তাই আর নির্বাচন করা হলো না। এছাড়া তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করায় উপজেলা বিএনপি আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংসদ শামসুজ্জোহা খান বলেন, আমরা নির্বাচনে অংশ গ্রহণ করছি না। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও তৃণমূল বিএনপির পক্ষে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন। এর কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, যেখানে দেশের জনগণকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য বিএনপি লড়াই-সংগ্রাম করছে। লাখো নেতা-কর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে পাতানো নির্বাচনে সে কিভাবে যোগ দেয়। এমন ব্যক্তির স্থান আমাদের দলে নেই।

বিজ্ঞাপন

আরমান হোসেন রুমন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিতৃণমূল বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু