• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

পাবনা-২ আসনে ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি, পাবনা
৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪
অ+
অ-
পাবনা-২ আসনে ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার  মনোনয়নপত্র বাতিল করেন। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।

আরও পড়ুন

নির্বাচনী প্রচারণা চালিয়ে জরিমানা গুনলেন আ.লীগ নেতা
ঋণখেলাপি হওয়ায় নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সেদিন তিনি বলেন, আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নে। সেখানে আমার চাচারা থাকেন। এ জন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।

রাকিব হাসনাত/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না