বিজ্ঞাপন

৪৫ মিনিটের চেষ্টায় দুই বাসের আগুন নিয়ন্ত্রণে

অ+
অ-
৪৫ মিনিটের চেষ্টায় দুই বাসের আগুন নিয়ন্ত্রণে

নাটোর শহরের বড়হড়িশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর শহরের বড় হড়িশপুরে গনি হাজির পাম্পের বিপরীতে ভিআইপি হোটেলের পাশে পার্কিং করা ছিল 'সামি জনি' এবং 'রাজকীয় পরিবহন' নামের বাস দুটি। রাত ১১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তারা অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের অবরোধকারীরা নির্বাচনকে বানচাল করতে এই নাশকতা করেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, নাশকতাকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্বৃত্তরা দুটি বাস পুড়িয়ে দিলে পাশে থাকা আরো একটি বাসের আংশিক ক্ষতি হয়। 

গোলাম রাব্বানী/এমজে