• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খাগড়াছড়ি

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
৫ ডিসেম্বর ২০২৩, ১১:০০
অ+
অ-
এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্রলাল ত্রিপুরা। তার বার্ষিক আয় ৪ কোটি ১৬ লাখ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি তা উল্লেখ করেছেন। 

বিজ্ঞাপন

তৃতীয়বারের মতো তিনি নৌকা প্রতীকে এ আসনে সংসদ নির্বাচন করছেন। সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার আয়ের প্রধান উৎস কৃষি এবং ব্যবসা বলে উল্লেখ করেছেন তিনি। 

বিগত পাঁচ বছরে কৃষি এবং ব্যবসা খাতে সফলতা এসেছে কুজেন্দ্র লাল ত্রিপুরার। পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ। একাদশ সংসদের নির্বাচনের হলফনামায় নগদ টাকা দেখিয়েছিলেন ১০ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে ২৭ লাখ ৫০ হাজার টাকা । 

হলফনামায় উল্লেখ করেছেন, বর্তমানে আর ৪ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৩৩৯ টাকা নগদ এবং ব্যাংকে রয়েছে ৫৩ লাখ ৯২ হাজার ৯শত ৬১ টাকা। এফডিআর রয়েছে ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৫৬ টাকা এবং ডিপিএস ১৪ লাখ ১৭ হাজার ৮৪১ টাকা। 

বিজ্ঞাপন

একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি কৃষিখাতে বাৎসরিক আয় দেখিয়েছিলেন ৩ লাখ টাকা এবং ব্যবসা থেকে আসতো ৫৫ লাখ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাতে তার বাৎসরিক আয় ৬৭ লাখ ৬৪ হাজার ৯৪৬ টাকা এবং ব্যবসা থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৭০১ টাকা।

বেড়েছে বাড়ি-গাড়ির সংখ্যা। ঢাকার পূর্বাচলে কিনেছেন প্লট। উত্তরায় রয়েছে ১৭৮৩.২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট। কমেছে ব্যাংক ঋণ। 

একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন, দুই ব্যাংকে সিসি লোন রয়েছে ১ কোটি টাকা। তবে বর্তমানে তিনি ৫ লাখ ১১ হাজার ৮৫০ টাকার সিসি লোন দেখিয়েছেন। 

বিজ্ঞাপন

আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান