• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়
পঞ্চগড়-১

আ.লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়াকে কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪
অ+
অ-
আ.লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়াকে কারণ দর্শানোর নোটিশ

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুন এ নোটিশ দেন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর (শনিবার) রাত ১০টা থেকে ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা সভা করেন। সে সভায় নাঈমুজ্জামানের উপস্থিতিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্যে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থকদের হাড় ভেঙে দিতে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদের হুমকি দেন। যার ভিডিও বিভিন্ন ব্যক্তি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) এবং ১২ ধারায় বিধান লঙ্ঘন করায় প্রার্থীকে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার মধ্যে কারণ দর্শানোর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন

৫ বছরে বাদশাহর সম্পদ বেড়েছে ১৭ গুণ ও স্ত্রীর ১০৬ গুণ
কোটি টাকার সম্পদের মালিক পুলিশ কর্মকর্তার স্ত্রী, হতে চান এমপি
নওগাঁয় আ.লীগ ও জাপার প্রার্থীকে শোকজ

বিজ্ঞাপন

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া সাংবাদিকদের জানান, যে কারণে নোটিশ করা হয়েছে, সে বিষয়ে আমার বক্তব্য ছিল না। তবে আমার নির্বাচনী প্রচারণা সভায় ঘটনাটি ঘটেছে। বিষয়টির দায় এড়াতে পারি না। যেহেতু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাই আমি সশরীরে হাজির হয়ে এর জবাব দেব।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুন বলেন, নৌকার প্রার্থীর হুমকির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের নজরে আসে। যেহেতু এ ঘটনায় আচরণ বিধিমালা লঙ্ঘন হয়েছে, তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এসকে দোয়েল/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচনআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না