বিজ্ঞাপন

মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

অ+
অ-
মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ফিনিক্স কোরাল। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

বিজ্ঞাপন

এর আগে জাহাজটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটিতে ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি রয়েছে।

এমভি ফিনিক্স কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ রাতেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। এরপর তা ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও বলেন, মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের প্রথম চালান আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি কোচ। সরকারের এই মেঘা প্রকল্পের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

শেখ আবু তালেব/এমজেইউ