• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

কিছু বিপথগামী লোক নির্বাচন বানচাল করতে চায় : পররাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিলেট
৮ ডিসেম্বর ২০২৩, ২০:৫৪
অ+
অ-
কিছু বিপথগামী লোক নির্বাচন বানচাল করতে চায় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গাজায় নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। এসব নিয়ে তাদের (বিএনপির) মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। তারা শুধু তাদের মুরব্বিকে খুশি করতে চায়। এদেরকে কেউ কি মানুষ বলে? এরা তো অমানুষ। এতো মানুষ মারা যাচ্ছে, সব ধরনের মানবাধিকার নিয়ে প্রশ্ন  উঠছে, কিন্তু এরা একটি কথাও বলে না।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু বিপথগামী লোক নির্বাচন বানচাল করতে চায়। কারণ তারা নির্বাচনে এলে ভোট পায় না। তারা ২০০৮ সালে নির্বাচনে গিয়ে ২৯টি আসন পেয়েছে। এরপর ২০১৮ সালে নির্বাচন করে ৭টি আসন পেয়েছে। তারা এবার হিসেব করে দেখেছে নির্বাচনে এলে কোনো ভোট পাবে না। তাই নির্বাচন বানচাল করতে চায়।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সাথে কেউ নির্বাচনে এসে পারবে না। কারণ শেখ হাসিনাকে জনগণ চায়। এজন্য এরা (বিএনপি) ভয় পেয়ে গেছে। কারণ তারা দেখেছে তাদের গ্রহণযোগ্যতা নেই। তারা মানুষের কথা বলে না। মানুষের গায়ে যেগুলো লাগে, সেগুলো নিয়ে কথা বলে না। তারা বোঝে তাদের নেত্রীকে জেল থেকে বের করতে হবে। 

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নেত্রীকে শেখ হাসিনার সরকার জেলে পাঠায়নি। তাদের প্রিয় তত্ত্বাবধায়ক সরকার জেলে পাঠিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করতে পারব না।

মাসুদ আহমদ রনি/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়আব্দুল মোমেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন