• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

আচরণবিধি লঙ্ঘন করায় উপমন্ত্রী শামীমকে শোকজ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৭
অ+
অ-
আচরণবিধি লঙ্ঘন করায় উপমন্ত্রী শামীমকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন করায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নড়িয়ার সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ হাতে পেয়েছে ঢাকা পোস্ট। এর আগে গতকাল (বুধবার) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লিখিত ব্যাখ্যা চেয়ে এ কে এম এনামুল হক শামীমকে নোটিশ প্রদান করা হয়।

আরও পড়ুন

উপমন্ত্রী শামীমের আয় কমলেও বেড়েছে অস্থাবর সম্পদ

নোটিশে দেখা যায়, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের বিরুদ্ধে। অভিযোগের সূত্র ধরে নির্বাচনী অনুসন্ধান কমিটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধান লঙ্ঘন বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে তাকে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৭ ডিসেম্বর সকালে এনামুল হক শামীম নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাঁসের কান্দি গ্রামে ৩০০-৪০০ জন লোক নিয়ে নির্বাচনী জনসভা করেছেন, যা ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা, নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শোধ করেছেন মায়ের ঋণ, সম্পদ বেড়েছে দ্বিগুণ
সম্পদের পরিমাণ কমেছে অপুর, নেই বাড়ি-গাড়ি

নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে এনামুল হক শামীমকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সাইফ রুদাদ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশনআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি