• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা

জেলা প্রতিনিধি, গাজীপুর 
১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪
অ+
অ-
গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস।

তিনি জানান, গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় বিডব্লিউ কর্মকর্তা আশরাফ বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, রেলে নাশকতা একটি বড় ঘটনা, তাই মামলা দায়েরের বিষয়ে সতর্কতা সঙ্গে এজাহার করতে হয়েছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শিহাব খান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাট্রেন দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি