• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

ভোটকেন্দ্র দখল করে রাখতে চাওয়া আ.লীগ নেতা মিন্টু ক্ষমা চেয়েছেন

জেলা প্রতিনিধি, পাবনা
২০ ডিসেম্বর ২০২৩, ১৮:০০
অ+
অ-
ভোটকেন্দ্র দখল করে রাখতে চাওয়া আ.লীগ নেতা মিন্টু ক্ষমা চেয়েছেন

ভোটকেন্দ্র দখল করে ওপেন ভোট দেওয়ার ঘোষণা দেওয়া পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজউল ইসলামের কার্যালয়ে সশরীরের হাজির হয়ে তিনি শোকজের জবাব দেন। 

নুর ইসলাম মিন্টু বলেন, কমিটি আমাকে যে শোকজ করেছিল আমি নিজে হাজির হয়ে লিখিত জবাব দিয়েছি। সেখানে জানিয়েছি আবেগ প্রবণ হয়ে ওই বক্তব্য দিয়েছিলাম। আমার ভুল হয়েছে স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।

এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে ‘শোকজ নোটিশ’ দেন। নোটিশে বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কমিটির কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয় আওয়ামী লীগ নেতা নুর ইসলাম মিন্টুকে।

বিজ্ঞাপন

ওই শোকজ নোটিশে বলা হয়, আপনি নুর ইসলাম মিন্টু গত রোববার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্যে বলেছেন, মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখবো। আমরা ওপেন ভোট দেব। আপনারা শুধু সহযোগিতা করবেন আমাদের।

আপনি আরও বলেছেন যে, আফসারের সাঙ্গপাঙ্গ যা আছে, ওদের হাড়-হুড্ডি ভাইঙ্গে এই এলাকা থেকে আমরা শেষ কইরে দেব।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। যা নির্বাচন-পূর্ব একটি অনিয়ম। আপনার উক্তরূপ কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মর্মে প্রতিয়মান হয়েছে। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সশরীরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞাপন

রাকিব হাসনাত/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক