• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-১ আসন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে হুমকি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
২৩ ডিসেম্বর ২০২৩, ২১:২৯
অ+
অ-
স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে হুমকি
নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যোগ দেওয়ায় এক ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে জনসভায় হুমকি দিয়েছেন নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেনসহ পাঁচজন প্রার্থী রয়েছেন।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার কুণ্ডা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইয়াকে উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, ‘এই নাসিরনগর থেকে তোমার নাম মুছে যাবে।’ জনসভার ওই বক্তব্যের ৬ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে আওয়ামী লীগের প্রার্থী বি এম ফরহাদ হোসেন বলেন, নাম বলতেও আমার লজ্জা লাগে। নিজেকেই আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, আমি কি মানুষ এত কম চিনলাম। আমি নাম ধরেই বলছি। নাসির (কুন্ডার ইউপি চেয়ারম্যান) আপনাদের নির্বাচিত চেয়ারম্যান। আমি খুব অবাক হয়ে গেছি। আগের দিন আমার সঙ্গে সে মিছিল করেছে নৌকার। হঠাৎ কি হলো। আমি তো জানতাম নাসির- তোমার ভাইয়েরা শিক্ষিত। তুমি একজন শিক্ষিত পরিবারের সন্তান। তোমার কথা ও কাজের এত অমিল। কিন্তু তুমি মনে রেখো, খালি কুণ্ডাবাসী নয়; এই নাসিরনগর থেকে তোমার নাম মুছে যাবে। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের কড়া সমালোচনা করেন।  

বিজ্ঞাপন

জানতে চাইলে কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইয়া বলেন, জনসভায় নাসিরনগর থেকে আমার নাম মুছে যাবে বলে ঘোষণা দিয়েছেন এমপি। এতে আমি নিরাপত্তাহীনতায় আছি। স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আলোচনা করে নির্দেশনা মোতাবেক পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, এটি আমার কথা নয়, এলাকাবাসীর কথা।  

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, উপজেলার কুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনও আসনি। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নজরে এসেছে।  

বিজ্ঞাপন

এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনথ্রেডস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক