• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ
সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী 

ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান বেআইনি, এই অধিকার বিএনপির নেই 

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৯
অ+
অ-
ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান বেআইনি, এই অধিকার বিএনপির নেই 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভোটাররা আসবেন না, ভোটে আসবেন না এমনভাবে ডাকার (আহ্বান) অধিকার বিএনপির নেই। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এর প্রতিবাদ করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তারা (বিএনপি) বলে বেড়াচ্ছেন যে, তারা সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চান। কিন্তু এটা তার প্রমাণ নয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমি মনে করি এটা বেআইনি।

রোববার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। সেখানে সভা শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমার হাওর এলাকায় মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট দেখছি তা দিন দিন বাড়ছে। আমার ধারণা ভোটের দিন আরও বাড়বে। 

বিজ্ঞাপন

বিএনপির সঙ্গে নির্বাচনে আসার আলোচনার সময় শেষ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনার সময় চলে গেছে। এখন রাত পোহাবে, ভোর হবে। ভোটার আসবেন, ভোট দেবেন। প্রশাসন তার মতো চলবে। চিল্লাচিল্লি হবে, ঝগড়া হবে, উন্নয়ন হবে। বাংলাদেশ তার মতো করে চলবে, এটা আমার বিশ্বাস। আমি মানুষের কাছে যাচ্ছি। আমার দলের মানুষও ভোট প্রার্থনা করছেন। মানুষ আগের থেকে বেশি সচেতন ও শিক্ষিত। যারা ভোটের নেতিবাচক পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তারা ব্যর্থ হবে।

এর আগে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানসহ সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও সুনামগঞ্জের অন্যান্য আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সোহানুর রহমান সোহান/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার