• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুষ্টিয়া

বিদ্যালয়ে নির্বাচনী জনসভা, হানিফ-আতাকে শোকজ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
২৪ ডিসেম্বর ২০২৩, ২০:০৯
অ+
অ-
বিদ্যালয়ে নির্বাচনী জনসভা, হানিফ-আতাকে শোকজ

দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকেও শোকজ করা হয়। 

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) তাদেরকে শোকজ নোটিশ পাঠিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। তাদেরকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচন অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থী মাহাবুব-উল আলম হানিফ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কারিকুলাম ২০২১ শীর্ষক সাতদিন ব্যাপী ট্রেনিংয়ের শেষ দিনে তাদেরকে নির্বাচনী জনসভা করতে বাধ্য করেন। যা ২০০৮ এর নির্বাচনী আচরণবিধি ১৪ এর লঙ্ঘন। এজন্য আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে তাকে লিখিত বক্তব্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

বিজ্ঞাপন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য, নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু জানি না।

রাজু আহমেদ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি