বিজ্ঞাপন

আপনারা আরেকটা বার আমার ওপর বিশ্বাস রাখেন : মাশরাফি  

আপনারা আরেকটা বার আমার ওপর বিশ্বাস রাখেন : মাশরাফি  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে আপনাদের জন্য কাজ করার।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দায় এক পথসভায় এসব কথা বলেন মাশরাফি। 

মাশরাফি বলেন, বিগত দুইটা বছর করোনার পর থেকে লোহাগড়ার খুব কম গ্রাম আছে যেখানে আমি যায়নি। তবে কাশিপুরে আমি একটু কম এসেছি। কিন্তু এখানে নেতৃবৃন্দ যারা আছেন যখন যেটা চেয়েছে আমি চেষ্টা করেছি সেটা কাশিপুর ইউনিয়নকে দেওয়ার। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি রাস্তার ওপারে-এপারে সর্বোচ্চটুকু দেব।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা আরেকটা বার আমার ওপর বিশ্বাস রাখেন। আগামী ৫ বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে আমি আপনাদের বিশ্বাসটা রাখার চেষ্টা করব। 

এর আগে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মধুমতী সেতু পার হয়ে নড়াইলে প্রবেশ করে লোহাগড়া উপজেলার কালনায়, আলামুন্সির মোড়, সিএন্ডবি চৌরাস্তা ও লক্ষীপাশায় পথসভা করেন তিনি। 

মো. রাজু শেখ/এএএ