• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

‘ভোটের পর প্রয়োজনে নৌকা বিরোধীদের ঠ্যাং ভেঙে ফেলা হবে’

জেলা প্রতিনিধি, পঞ্চগড় 
২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪
অ+
অ-
‘ভোটের পর প্রয়োজনে নৌকা বিরোধীদের ঠ্যাং ভেঙে ফেলা হবে’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের ভোটের পর পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। রোববার (২৪ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার অমরখানা ইউপির কাজীরহাট বাজারে নৌকার পক্ষে এক নির্বাচনী সভায় এ হুমকি দেন তিনি।

বিজ্ঞাপন

চেয়ারম্যান নুরুজ্জামান নুরু তার বক্তব্যে বলেন, এতদিন যারা নৌকার পতাকা তলে শ্বাসপ্রশ্বাস নিয়েছে এখন নৌকার বাইরে তারা অন্য সুর ধরেছে, তাদের চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পরে এই সমস্ত লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়। কারণ নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা, এই মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই মার্কায় যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধিতা করে তাদেরকে খন্দকার মোস্তাক বলতে আমাদের কোনো আপত্তি নেই। 

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী-সমর্থকদের ইঙ্গিত করে এ বক্তব্য দেওয়া হয়েছে।

হুমকি দেওয়া নুরুজ্জামান নুরু পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী। নির্বাচনী সভায় তার হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলাজুড়ে শুরু হয় সমালোচনা।

বিজ্ঞাপন

এর আগেও আওয়ামী লীগ প্রার্থীর অনুসারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক নির্বাচনী সভায় এমন হুমকি প্রদান করলে তাকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

এসকে দোয়েল/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’